৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এনসিসি ব্যাংক বিভিন্ন সামাজিক দায়বদ্ধতামূলক কার্যক্রম হাতে নিয়েছে এবং এরই অংশ হিসেবে ব্যাংকের ফাউন্ডেশন কর্তৃক বাংলাদেশ আই ট্রাস্ট হাসপাতালের সহযোগিতায় সম্প্রতি ফেনীর ছাগলনাইয়ায় মৌলভী শামছুল করিম কলেজে বিনা মূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প পরিচালনা করা হয়। অনাড়ম্বর এক অনুষ্ঠানের মাধ্যমে ওই চক্ষুসেবা ক্যাম্পের উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান মো. নূরুন নেওয়াজ সেলিম। এ সময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন, এসভিপি এবং এসএমই ও কৃষি ঋণ বিভাগের প্রধান শরীফ মোহাম্মদ মাহসিন এবং এসভিপি ও ফাউন্ডেশনের প্রধান খন্দকার সাইফুল আলম, ওই কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুল জলিলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

