ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ইসলামী ব্যাংকে পলিসি কমপ্লায়েন্স-বিষয়ক কর্মশালা

রূপালী ডেস্ক
প্রকাশিত: মে ২৫, ২০২৬, ০৬:৩৬ এএম

ইসলামী ব্যাংক ট্রেইনিং অ্যান্ড রিসার্চ একাডেমির (আইবিটিআরএ) উদ্যোগে পলিসি কমপ্লায়েন্সের ওপর এক কর্মশালা গত শনিবার ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর (চলতি দায়িত্ব) মো. আলতাফ হুসাইন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর ইঞ্জিনিয়ার মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর ড. এম কামাল উদ্দীন জসীম। কর্মশালার বিভিন্ন সেশনে বক্তব্য দেন ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো. রফিকুল ইসলাম ও মুহাম্মদ সাঈদ উল্লাহ, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. ফরিদ উদ্দিন ও মাহমুদ হোসাইন খান।