প্রতিদিনের লেনদেনে বহুল ব্যবহৃত মোবাইল আর্থিক সেবাকে নিরাপদ ও সুরক্ষিত রাখতে নওগাঁ, নাটোর ও দিনাজপুরে সচেতনতামূলক কর্মশালার আয়োজন করেছে পিবিআই, জেলা পুলিশ ও বিকাশ। সম্প্রতি, পিবিআই নাটোর এবং জেলা পুলিশ নওগাঁর নিজ নিজ সম্মেলনকক্ষে এবং দিনাজপুর পুলিশ লাইনস ইন-সার্ভিস ট্রেইনিং সেন্টারে ‘মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের অপব্যবহার তদন্ত ও প্রতিরোধ’ শীর্ষক পৃথক তিন দিনব্যাপী কর্মশালার আয়োজন করে বিকাশ।

