ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সোলার প্যানেলে প্রয়োজনের ১০% বিদ্যুৎ উৎপাদন করছে মেটলাইফ বাংলাদেশ

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুন ৩, ২০২৬, ০৭:০৬ এএম

নিজেদের প্রয়োজনীয় বিদ্যুতের ১০ শতাংশ পর্যন্ত উৎপাদনের লক্ষ্যে রাজধানীর মতিঝিলে প্রধান কার্যালয়ে ১০৪ কিলোওয়াট সক্ষমতাসম্পন্ন অন-গ্রিড সৌরবিদ্যুতের প্যানেল স্থাপন করেছে মেটলাইফ বাংলাদেশ। এ বিষয়ে মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ বলেন, ‘দেশে ব্যবসা পরিচালনায় এবং সেবাদানের ক্ষেত্রে টেকসই উপায়ে কার্যক্রম পরিচালনাকে আমরা অত্যন্ত গুরুত্ব দিয়ে বিবেচনা করি। আমাদের প্রধান কার্যালয়ে সৌরবিদ্যুতের মাধ্যমে ১০ শতাংশ পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন করে আমরা প্রমাণ করেছি যে প্রগতি ও পরিবেশ সংরক্ষণ একই সঙ্গে বজায় রাখা সম্ভব।’