ঢাকা বুধবার, ১৭ জুন, ২০২৬

পূবালী ব্যাংকের ৪৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুন ১৭, ২০২৬, ০৫:৩০ এএম

দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক পূবালী ব্যাংক পিএলসির ৪৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গতকাল মঙ্গলবার ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক পরিচালনা পর্ষদের সম্মানিত চেয়ারম্যান মনজুরুর রহমান। বার্ষিক সাধারণ সভায় পরিচালনা পর্ষদের পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী এবং উল্লেখযোগ্যসংখ্যক শেয়াররহোল্ডার অংশগ্রহণ করেন। সভায় ৩১ ডিসেম্বর ২০২৫ সালের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ও ২০ শতাংশ স্টক ডিভিডেন্ড প্রদানের সিদ্ধান্ত অনুমোদিত হয়।