সোনালী ব্যাংক পিএলসির নিজস্ব সফটওয়্যার সোনালী পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের অনলাইন অভিযোগ দায়েরসংক্রান্ত বিভিন্ন ফি-চার্জ আদায়ে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন ও সোনালী ব্যাংক পিএলসির মধ্যে এক চুক্তি স্বাক্ষর হয়েছে। গতকাল মঙ্গলবার প্রতিযোগিতা কমিশনের সভাকক্ষে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সোনালী ব্যাংকের জেনারেল ম্যানেজার আকলিমা ইসলাম ও প্রতিযোগিতা কমিশনের সচিব মাহবুবুর রহমান খান চুক্তিতে স্বাক্ষর করেন। পরে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্র হস্তান্তর করেন প্রতিযোগিতা কমিশনের চেয়ারপার্সন এ এইচ এম আহসান ও সোনালী ব্যাংক পিএলসির এমডি অ্যান্ড সিইও মো. শওকত আলী খান।

