আইএফআইসি ব্যাংক পিএলসি ও আন্তর্জাতিক হোটেল চেইন বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলসের মধ্যে একটি সমঝোতা স্মারক (গড়ট) স্বাক্ষর হয়েছে। গতকাল বৃহস্পতিবার আইএফআইসি টাওয়ারে আয়োজিত এক অনুষ্ঠানে আইএফআইসি ব্যাংকের ডিএমডি ও চিফ ক্রেডিট অফিসার মো. রফিকুল ইসলামের উপস্থিতিতে ব্যাংকের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ব্যাংকের চিফ অব ব্রাঞ্চ বিজনেস অ্যান্ড হেড অব অপারেশন্স হেলাল আহমেদ এবং বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলসের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির সিইও শাহাদত হোসেন বাহার।

