অগ্রণী ব্যাংক পিএলসির ২১টি করপোরেট শাখার ব্যাবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার অগ্রণী ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ডরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ব্যাংকের চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ ও ব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ারুল ইসলাম শ্রেণিকৃত ঋণ আদায়ের ওপর বিশেষ গুরুত্বারোপসহ সিএমএসএমই ঋণ বিতরণ, আমানত সংগ্রহ, আমদানি-রপ্তানি বৃদ্ধি, রেমিট্যান্স সংগ্রহের ওপর গুরুত্বারোপ করেন। এ ছাড়াও ২০২৬ সালের সব ব্যাবসায়িক সূচকসমূহের লক্ষ্যমাত্রা অর্জনের জন্য করপোরেট শাখা প্রধানগণকে নির্দেশনা প্রদান করা হয়।

