ঢাকা শুক্রবার, ১৯ জুন, ২০২৬

ইসলামিক কোর ব্যাংকিং সল্যুশন বাস্তবায়নে ফ্লোরা সিস্টেমসের সঙ্গে কমিউনিটি ব্যাংকের চুক্তি

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুন ১৯, ২০২৬, ০২:০৯ এএম

ইসলামিক ব্যাংকিং কার্যক্রমকে আধুনিক প্রযুক্তির মাধ্যমে আরও শক্তিশালী ও কার্যকর করতে ফ্লোরা সিস্টেমস লিমিটেডের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) সামসুল হক সুফিয়ানী এবং ফ্লোরা সিস্টেমস লিমিটেডের চিফ টেকনিক্যাল অফিসার সুবোধ কুমার ভৌমিক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।