ঢাকা রবিবার, ২১ জুন, ২০২৬

প্রাইম ব্যাংক ও গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টের মধ্যে চুক্তি স্বাক্ষর

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুন ২১, ২০২৬, ০৩:২০ এএম

প্রাইম ব্যাংক পিএলসি সম্প্রতি গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টের সঙ্গে একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তিতে স্বাক্ষর করেছে, যার মাধ্যমে নীরা গ্রাহকেরা বিশেষ সুবিধা উপভোগ করতে পারবেন। এ উপলক্ষে সিলেটে আয়োজিত এক অনুষ্ঠানে এ-সম্পর্কিত এক চুক্তি স্বাক্ষর করে উভয় প্রতিষ্ঠান। চুক্তিতে স্বাক্ষর করেন প্রাইম ব্যাংক পিএলসির এসইভিপি ও হেড অব লাইয়াবিলিটি অ্যান্ড ওয়েলথ ম্যানেজমেন্ট শায়লা আবেদীন এবং গ্রান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টের ফাইন্যান্সিয়াল কন্ট্রোলার মো. আতিকুর রহমান আরিফ।