ঢাকা সোমবার, ২২ জুন, ২০২৬

সোনালী ব্যাংকের পেনশনার লাইভ ভেরিফিকেশন চালু

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুন ২২, ২০২৬, ০২:০৭ এএম

সোনালী ই-সেবা অ্যাপের সঙ্গে পেনশনার বায়োমেট্রিক সিস্টেম ইন্টিগ্রেশন করে বায়োমেট্রিক রেজিস্ট্রেশন ও লাইভ ভেরিফিকেশন কার্যক্রমের উদ্বোধন করেছে সোনালী ব্যাংক পিএলসি। এর ফলে সোনালী ব্যাংকের পেনশনভোগীরা শাখায় না এসেই অ্যাপের মাধ্যমে ভেরিফিকেশন সম্পন্ন করতে পারবেন। গতকাল রোববার ব্যাংকের প্রধান কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে লাইভ ভেরিফিকেশন সেবার উদ্বোধন করেন এমডি অ্যান্ড সিইও মো. শওকত আলী খান। উদ্বোধন শেষে এ-বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়।