ঢাকা সোমবার, ২২ জুন, ২০২৬

জনতা ব্যাংকের ফরিদপুর বিভাগীয় শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুন ২২, ২০২৬, ০২:০৮ এএম

গত বৃহস্পতিবার জনতা ব্যাংক পিএলসির ফরিদপুর বিভাগীয় শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমান। ফরিদপুর বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক-ইনচার্জ মো. সহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক কাজী আব্দুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সম্মেলনে ফরিদপুর বিভাগীয় কার্যালয় ও এরিয়া অফিসের নির্বাহী কর্মকর্তাসহ আওতাধীন শাখাসমূহের ব্যবস্থাপকেরা উপস্থিত ছিলেন।