ঢাকা সোমবার, ২২ জুন, ২০২৬

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং মতবিনিময় সভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুন ২২, ২০২৬, ০২:০৮ এএম

দেশের শীর্ষস্থানীয় শরিয়াহভিত্তিক ব্যাংক আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি চট্টগ্রাম সেন্ট্রাল ও চট্টগ্রাম আউটস্কার্ট রিজিয়নের আওতাধীন ২১টি এজেন্ট আউটলেটের মালিক, ১৪টি লিংক শাখার ব্যবস্থাপক, আউটলেট ম্যানেজার এবং নির্বাচিত গ্রাহকদের নিয়ে গতকাল রোববার মতবিনিময় সভা ও উঠান বৈঠকের আয়োজন করেছে। প্রধান অতিথি হিসেবে ব্যাংকের এজেন্ট ব্যাংকিং ও ডিজিটাল ব্যাংকিং উইংয়ের প্রধান এবং উপব্যবস্থাপনা পরিচালক মো. আমিনুল ইসলাম ভূঁঞা উপস্থিত ছিলেন।