ঢাকা শনিবার, ২৭ জুন, ২০২৬

সাতজন উদ্যোক্তাকে সম্মাননা দিল প্রাইম ব্যাংক

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুন ২৬, ২০২৬, ০৭:১১ এএম

বিশ্ব এমএসএমই (মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প) দিবস-২০২৬ উপলক্ষে দেশের বিভিন্ন অঞ্চল থেকে নির্বাচিত সাতজন উদ্যোক্তাকে সম্মাননা দিয়েছে প্রাইম ব্যাংক পিএলসি। এ উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীর হোটেল শেরাটনে ‘প্রাইম ব্যাংক এসএমই উদ্যোক্তা সম্মেলন ও সম্মাননা-২০২৬’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী এবং উপব্যবস্থাপনা পরিচালক মো. নাজিম হাসান সাত্তার।