ঢাকা শুক্রবার, ২৬ জুন, ২০২৬

বগুড়ায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের প্রকাশ্যে কৃষি বিনিয়োগ বিতরণ অনুষ্ঠিত

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুন ২৬, ২০২৬, ০৭:০৯ এএম

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির শেরপুর শাখা বগুড়ার উদ্যোগে প্রকাশ্যে কৃষি বিনিয়োগ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ৩১ জন কৃষকের মধ্যে কৃষি বিনিয়োগ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. রুকনুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এস এম আবু জাফর।