ঢাকা শুক্রবার, ২৬ জুন, ২০২৬

ইসলামী ব্যাংকের সঙ্গে বাংলাদেশ রেলওয়ে কো-অপারেটিভ সোসাইটির করপোরেট চুক্তি

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুন ২৬, ২০২৬, ০৭:১১ এএম

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং বাংলাদেশ রেলওয়ে কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেডের মধ্যে একটি করপোরেট চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর রেল ভবনে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর ড. এম কামাল উদ্দীন জসীম এবং বাংলাদেশ রেলওয়ে কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেডর পক্ষে স্বাক্ষর করেন সমিতির সভাপতি ও রেলওয়ে চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট (পশ্চিম) মোহাম্মদ মাহবুবুর রহমান।