ঢাকা শুক্রবার, ২৬ জুন, ২০২৬

আইডিআরএ চেয়ারম্যানকে ন্যাশনাল লাইফের শুভেচ্ছা

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুন ২৬, ২০২৬, ০৭:০৭ এএম

বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নবনিযুক্ত চেয়ারম্যান মীর নাদিয়া নিভিনকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. কাজিম উদ্দিন।

২৫ জুন আইডিআরএর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎকালে তিনি নতুন চেয়ারম্যানকে শুভেচ্ছা জানান। এ সময় দেশের বিমা খাতের উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং গ্রাহকসেবা আরও শক্তিশালী করতে আইডিআরএর নতুন নেতৃত্বের সফলতা কামনা করেন তিনি। মো. কাজিম উদ্দিন বলেন, বিমা খাতের টেকসই উন্নয়ন ও জনআস্থা বাড়াতে আইডিআরএর বর্তমান নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। নতুন চেয়ারম্যানের নেতৃত্বে খাতটির আধুনিকায়ন ও সংস্কার কার্যক্রম আরও গতিশীল হবে বলেও তিনি আশা প্রকাশ করেন। আইডিআরএর সদস্য (প্রশাসন) মো. ফজলুল হক এ সময় উপস্থিত ছিলেন।