বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি দেশের প্রধান কার্যালয়, শাখা এবং উপশাখায় উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আন্তর্জাতিক এমএসএমই দিবস-২০২৬ উদ্যাপন করেছে। দিবসটি উপলক্ষে ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) সামসুল হক সুফিয়ানীর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। র্যালিতে ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট টিম, ডিভিশন হেডসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন।

