ঢাকা মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

ফরিদপুর ও মাদারীপুরে শিক্ষার্থীদের জন্য বিকাশ-বিশ^সাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির সম্প্রসারণ

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুন ৩০, ২০২৬, ০৭:১২ এএম

স্কুলশিক্ষার্থীদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলা এবং সৃজনশীল চিন্তাকে উৎসাহিত করতে বিকাশ ও বিশ^সাহিত্য কেন্দ্রের যৌথ উদ্যোগে পরিচালিত বইপড়া কর্মসূচির সম্প্রসারণ করা হয়েছে ফরিদপুর ও মাদারীপুর জেলায়। ফরিদপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম এবং মাদারীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মর্জিনা আক্তার স্ব-স্ব জেলায় অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ^সাহিত্য কেন্দ্রের নির্বাহী পরিচালক খোন্দকার মো. আসাদুজ্জামান ও বিকাশের হেড অব রেগুলেটরি অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স হুমায়ুন কবিরসহ অনেকে।