ঢাকা মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

আইএফআইসি ব্যাংক পিএলসির ৪৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুন ৩০, ২০২৬, ০৭:১২ এএম

আইএফআইসি ব্যাংক পিএলসির ৪৯তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গতকাল সোমবার অনুষ্ঠিত হয়েছে। হাইব্রিড পদ্ধতিতে আয়োজিত সভাটি ঢাকার আর্মি গলফ ক্লাবে অনুষ্ঠিত হয় এবং একই সঙ্গে ভার্চুয়ালি শেয়ারহোল্ডাররা অংশগ্রহণ করেন। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক মো. মেহমুদ হোসেন। এ ছাড়াও ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা এবং ব্যাংকের সম্মানিত শেয়ারহোল্ডারবৃন্দ উপস্থিত ছিলেন।