ঢাকা মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের পক্ষ থেকে ১০ লাখ টাকার আর্থিক অনুদান প্রদান

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুন ৩০, ২০২৬, ০৭:১৪ এএম

শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের পক্ষ থেকে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের ‘তারাবো সামাজিক কবরস্থান’-এর বিভিন্ন কাজের উন্নয়নে ১০ লাখ টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। গত শনিবার শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যাংকের জনসংযোগ বিভাগের ইনচার্জ কে. এম. হারুনুর রশীদ, তারাবো সামাজিক কবরস্থানের সভাপতি মো. মোজাম্মেল হকের নিকট এ অনুদানের চেক প্রদান করেন। এ সময় শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের এক্সিকিউটিভ অফিসার মো. কামাল মিয়া এবং তারাবো এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।