ঢাকা মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসির ৪২৮তম বোর্ড সভা অনুষ্ঠিত

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুন ৩০, ২০২৬, ০৭:১৫ এএম

স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের ৪২৮তম সভা গত রোববার ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ডরুমে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের সম্মানিত ভাইস চেয়ারম্যান গুলজার আহমেদ। সভায় ব্যাংকের পরিচালকবৃন্দ এবং পর্যবেক্ষক এবং বাংলাদেশ ব্যাংকের পরিচালক (পিএসডি) মো. শরাফাত উল্লাহ খান উপস্থিত ছিলেন। সভায় আরও অংশগ্রহণ করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক রিয়াদ মাহমুদ চৌধুরী।