ঢাকা শুক্রবার, ০৩ জুলাই, ২০২৬

গ্রামীণফোন ও আপন বাজারের চুক্তি সই

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ৩, ২০২৬, ০৩:৩১ এএম

একটি উদ্ভাবনী রিটেল ডিস্ট্রিবিউশন মডেলের মাধ্যমে বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের (আরএমজি) কর্মীদের জন্য ডিজিটাল সংযোগ ও টেলিযোগাযোগ সেবার পরিধি বাড়াতে একটি কৌশলগত পার্টনারশিপ করেছে দেশের শীর্ষ টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন এবং গামের্টকেন্দ্রিক রিটেল নেটওয়ার্ক আপন বাজার। গ্রামীণফোনের হেড অব সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন মোহাম্মদ শরীফ মাহমুদ খান এবং আপন বাজারের প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং ডিরেক্টর শেখ সাইফ আল রশিদ সম্প্রতি জিপি হাউসে আয়োজিত এক অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন।