ঢাকা শুক্রবার, ০৩ জুলাই, ২০২৬

ইয়াবাসহ নারী আটক

নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ৩, ২০২৬, ০৪:০২ এএম

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার লেপসিয়া লঞ্চঘাট এলাকা থেকে ৩২৫ পিস ইয়াবাসহ হাসেনা আক্তার ওরফে ‘কাইল্লা বেডি’ (৪২) নামে এক চিহ্নিত নারী মাদক কারবারিকে আটক করে স্থানীয় জনতা। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। গতকাল বৃহস্পতিবার সকালে ইয়াবা বিক্রির প্রস্তুতিকালে স্থানীয়রা তাকে হাতেনাতে আটক করে লেপসিয়া পুলিশ ফাঁড়ির মাধ্যমে খালিয়াজুরী থানায় সোপর্দ করেন। আটক হাসেনা আক্তার স্থানীয় জয়নাল মিয়ার স্ত্রী। স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার লেপসিয়া লঞ্চঘাটের বার্ষিক ইজারা কার্যক্রম উপলক্ষে ইজারাদার মোহাম্মদ সেলিম মিয়া কাঞ্চনের উদ্যোগে একটি দোয়া মাহফিল ও মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ঘাট ও আশপাশের এলাকা মাদকমুক্ত রাখতে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার স্থানীয় বাসিন্দারা ৩২৫ পিস ইয়াবাসহ হাসেনা আক্তারকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।