দেশের শীর্ষস্থানীয় শরিয়াহভিত্তিক ব্যাংক আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির ব্রাহ্মণবাড়িয়া এলাকার ১১৯টি এজেন্ট আউটলেটের মালিক, ৮টি লিংক শাখার ব্যবস্থাপক, আউটলেট ম্যানেজার এবং নির্বাচিত গ্রাহকদের অংশগ্রহণে মতবিনিময় সভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি আয়োজিত এ উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের এজেন্ট ব্যাংকিং ও ডিজিটাল ব্যাংকিং উইংয়ের প্রধান এবং উপব্যবস্থাপনা পরিচালক মো. আমিনুল ইসলাম ভূঁঞা।

