ঢাকা সোমবার, ১৩ জুলাই, ২০২৬

ব্যাংক এশিয়ার নতুন মোবাইল ব্যাংকিং অ্যাপ ‘ব্যাংক এশিয়া জেন’ উদ্বোধন

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৩, ২০২৬, ০৬:৩১ এএম

মোবাইল ব্যাংকিং প্ল্যাটফর্মের নতুন ও উন্নত সংস্করণ ‘ব্যাংক এশিয়া জেন’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছে ব্যাংক এশিয়া পিএলসি। এর মাধ্যমে ব্যাংকটি ডিজিটাল ট্রান্সফরমেশনের যাত্রায় আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করল। সম্প্রতি ব্যাংক এশিয়া টাওয়ারে আয়োজিত এক অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সোহেল আর কে হোসেন সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সদস্যদের নিয়ে ব্যাংক এশিয়া জেন-এর উদ্বোধন করেন।