ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ‘৮ম নেহরীন খান স্মৃতি বক্তৃতা’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের ‘মঞ্জুর এলাহী’ অডিটরিয়ামে এই বক্তৃতা অনুষ্ঠানে মূল বক্তা ছিলেন জ্যেষ্ঠ অর্থনীতিবিদ এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সভাপতি অধ্যাপক ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিন। ‘সাংবিধানিক সংস্কার ও গণতান্ত্রিক শাসনব্যবস্থা : বাংলাদেশ প্রেক্ষিত’ শিরোনামে তার বক্তৃতায় অধ্যাপক ফরাসউদ্দিন সুষমভাবে দেশের অগ্রগতি ত্বরান্বিত করার লক্ষ্যে বেশ কিছু প্রস্তাব তুলে ধরেন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. শামস রহমান।

