ঢাকা বুধবার, ১৫ জুলাই, ২০২৬

বগুড়ায় কৃষকদের কাছে ব্যাংক এশিয়ার সৌরশক্তিচালিত সেচ প্রকল্প হস্তান্তর

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৫, ২০২৬, ০৬:৪৩ এএম

সামাজিক দায়বদ্ধতামূলক (সিএসআর) কার্যক্রমের অংশ হিসেবে কৃষি উৎপাদনে নিরবচ্ছিন্ন ও টেকসই সেচ সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে বগুড়ায় প্রান্তিক কৃষকদের জন্য একটি আধুনিক দুই-স্তরবিশিষ্ট সৌরশক্তিচালিত সেচ প্রকল্প স্থাপন করেছে ব্যাংক এশিয়া পিএলসি। গত রোববার বগুড়া পল্লি উন্নয়ন একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে প্রকল্পটি স্থানীয় কৃষক সমিতির কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। আরডিএ, বগুড়ার মহাপরিচালক (ভারপ্রাপ্ত) ড. মো. আব্দুল মজিদ প্রামাণিক অনুষ্ঠানে প্রধান অতিথি এবং ব্যাংক এশিয়ার সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট তাহমিদুর রশীদ বিশেষ অতিথি ছিলেন।