ঢাকা বুধবার, ১৫ জুলাই, ২০২৬

ক্ষতিগ্রস্ত ১ হাজার পরিবারের মধ্যে চাল বিতরণ

পিরোজপুর প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১৫, ২০২৬, ০৭:৩১ এএম

পিরোজপুরের কাউখালী উপজেলায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে সরকার। উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের প্রায় ১ হাজার ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সরকারি জিআর (গ্র্যাচুইটাস রিলিফ) কর্মসূচির আওতায় ১০ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় সয়না রঘুনাথপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের হাতে ১০ কেজি করে চাল তুলে দেওয়া হয়। পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর সার্বিক সহযোগিতায় এ ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ। সয়না রঘুনাথপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রুস্তম আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ও ট্যাগ অফিসার মো. ফয়সাল খান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, উপজেলা যুবদলের আহ্বায়ক আসাদুজ্জামান মামুন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহিদুর রহমান ফিরোজ, সদস্যসচিব রাকিব তালুকদার, ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম তালুকদার, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির সিকদার, বিএনপি নেতা নজির হোসেন, আনিস শিকদার, সিরাজ দর্জিসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা।