ঢাকা বুধবার, ১৫ জুলাই, ২০২৬

গাঁজাসহ গ্রেপ্তার ১

তানোর (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১৫, ২০২৬, ০৭:২৫ এএম

রাজশাহীর তানোর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ এক কথিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে গাঁজা বিক্রির ২৫ হাজার ৬৮০ টাকা নগদও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। থানা সূত্রে জানা যায়, গত সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে তানোর থানার ওসি এস এম মাসুদ পারভেজের নির্দেশনায় এসআই মাসউদ আলী, এসআই জাহাঙ্গীর আলম, এএসআই আসাদুজ্জামান ও সঙ্গীয় ফোর্স উপজেলার কামারগাঁ ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে নিজ বাড়ি থেকে মোজাম্মেল হক তুজাল (৫৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার কামারগাঁ ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামের মৃত সোহরাব হোসেনের ছেলে।