বাংলাদেশের আবাসন খাতে নির্ভরযোগ্যতা, পরিকল্পিত উন্নয়ন ও প্রতিশ্রুতি বাস্তবায়নের ধারাবাহিকতায় সিটিমেড রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেডের ‘পূর্বাচল ভ্যালী’ প্রকল্পে দ্বিতীয় ধাপের প্লট হস্তান্তর কার্যক্রম সম্প্রতি সফলভাবে সম্পন্ন হয়েছে। পূর্বাচল কাঞ্চন ব্রিজ-সংলগ্ন ১৮০ ফুট এশিয়ান হাইওয়ের পাশে গড়ে ওঠা এই আধুনিক আবাসন প্রকল্পে বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তাদের জন্য নির্মিতব্য নেভাল অফিসার্স হাউজিং সোসাইটির সদস্যদের নিকট দ্বিতীয় ধাপের প্লট হস্তান্তরের মাধ্যমে পূর্বাচল ভ্যালী তার প্রতিশ্রুতি বাস্তবায়নের আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক অতিক্রম করল।

