ঢাকা সোমবার, ২৭ জুলাই, ২০২৬

বন্যার্তদের পাশে ইউসিবির কর্মীরা

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৭, ২০২৬, ০১:৪৫ এএম

দেশের বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির (ইউসিবি) কর্মীরা। বন্যার্তদের জন্য ইউসিবির কর্মীরা এক দিনের বেতন প্রদান করেছেন। এ তহবিলের মাধ্যমে সম্প্রতি চট্টগ্রাম, বান্দরবানসহ বিভিন্ন দুর্গত এলাকায় ত্রাণ বিতরণ করা হয়েছে। চট্টগ্রামের রাউজানের গহিড়া এলাকায় বন্যাদুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণে অংশ নেন ইউসিবির কর্মীরা। এ সময় উপস্থিত থেকে বন্যার্তদের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন ইউসিবি পিএলসির নির্বাহী কমিটির চেয়ারম্যান মো. তানভীর খান।