ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের মধ্যে গ্রাহক সেবাবিষয়ক এক করপোরেট চুক্তি গতকাল বৃহস্পতিবার রাজধানীর বিদ্যুৎ ভবনে (বাবিউবো) স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রি-পেইড মিটারের যাবতীয় রিচার্জ সেবা ক্রমান্বয়ে ইসলামী ব্যাংকের সব শাখা, উপশাখা, এজেন্ট আউটলেট, সেলফিন, আই স্মার্ট ও এমক্যাশ অ্যাপের মাধ্যমে সম্পন্ন করা যাবে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের মহাব্যবস্থাপক (বাণিজ্যিক পরিচালন) মোহাম্মদ নুরুল আবছার। ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ড. এম. কামাল উদ্দীন জসীম এবং বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের পক্ষে প্রি-পেইড মিটারিং সিস্টেম পরিদপ্তরের পরিচালক মো. জিয়াউর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মজনুজ্জমান ও অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এএনএম তাওহিদুল ইসলামসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

