দেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ আকিজ রিসোর্সের অঙ্গ প্রতিষ্ঠান আকিজ সিমেন্টের বার্ষিক বিজনেস কনফারেন্স সম্প্রতি থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে। ‘বন্ধুত্বের বন্ধন’ শীর্ষক এই কনফারেন্সে আকিজ সিমেন্টের দেশসেরা ৮২ জন রিটেইলার অংশগ্রহণ করেন। কনফারেন্সে আকিজ বিল্ডিং সলিউশনস ক্লাস্টার সিইও আসাদুল হক সুফিয়ানী বলেন, ‘আকিজ সিমেন্টের আজকের এই অবস্থান সম্ভব হয়েছে আমাদের রিটেইলারদের অক্লান্ত পরিশ্রম, আস্থা ও সহযোগিতার কারণে। এই সম্পর্ককে আমরা সব সময় সর্বোচ্চ গুরুত্ব দিই এবং ভবিষ্যতেও একসঙ্গে এগিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা বিশ্বাস করি, আমাদের রিটেইলার নেটওয়ার্কের শক্তি কাজে লাগিয়ে আকিজ সিমেন্ট আগামী দিনগুলোতে দেশের নির্মাণশিল্পে আরও শক্তিশালী অবস্থান তৈরি করবে।’ আকিজ রিসোর্সের চিফ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার তৌফিক হাসান বলেন, “আকিজ রিসোর্স সব সময় বিশ্বাস করে, টেকসই ব্যাবসায়িক প্রবৃদ্ধির ভিত্তি হলো মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক। আমাদের রিটেইলাররা দেশের প্রতিটি প্রান্তে আমাদের পণ্য ও সেবা পৌঁছে দেন। তাদের এই অবদানের স্বীকৃতি দেওয়া আমাদের দায়িত্ব আর ‘বন্ধুত্বের বন্ধন’ এই চেতনাকেই প্রতিফলিত করে।”
কনফারেন্সটিতে আরও উপস্থিত ছিলেন আকিজ রিসোর্সের ক্লাস্টার চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (আকিজ বিল্ডিং ম্যাটেরিয়ালস) মোস্তাক আহমেদ এবং আকিজ সিমেন্টের হেড অব মার্কেটিং সুব্রত কুমার সিংহ।
বাংলাদেশ ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংকের মধ্যে চুক্তি
ক্লাস্টারের আওতাধীন উদ্যোক্তাদের স্বল্প সুদে ঋণ প্রদানের লক্ষ্যে সম্প্রতি বাংলাদেশ ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংক পিএলসির মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশ ব্যাংকের এসএমইএসপিডি ডিপার্টমেন্টের পরিচালক নওশাদ মোস্তফা এবং মার্কেন্টাইল ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক ও সিবিও ড. মো. জাহিদ হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহার, মার্কেন্টাইল ব্যাংকের এসভিপি ও এসএমই বিভাগের প্রধান নিজামুল হকসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

