পবিত্র ঈদুল আজহাকে আরও আনন্দময়, প্রাণবন্ত ও স্মরণীয় করে তুলতে জমকালো আয়োজন নিয়ে হাজির ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। ‘ঈদ রিট্রিট এট ঢাকা রিজেন্সি’ টাইটেলে বিশেষ এই ক্যাম্পেইনে থাকছে আকর্ষণীয় স্টেকেশন অফার, রয়াল বুফে ডিনার, সুইমিং, জিম মেম্বারশিপে মেগা ডিসকাউন্ট এবং স্পা ও স্যালনে চমকপ্রদ সুবিধা।
ঈদের ছুটিতে বিলাসবহুল স্টেকেশনের জন্য ঢাকা রিজেন্সি নিয়ে এসেছে বিশেষ রুম প্যাকেজ, যেখানে বুফে ব্রেকফাস্টসহ রুম শুরু মাত্র ৭,৯৯৯ টাকা থেকে। এ ছাড়াও অতিথিদের জন্য থাকছে দারুণ আকর্ষণীয় ফুল বোর্ড প্যাকেজ মাত্র ১৩,৯৯৯ টাকা, যার মধ্যে রয়েছে স্টে, বুফে ব্রেকফাস্ট, সেট লাঞ্চ এবং ব্যুফে ডিনার; সব মিলিয়ে এক পরিপূর্ণ উৎসবমুখর অভিজ্ঞতা। এ ছাড়াও স্পেশাল মূল্যে সিলেক্টেড ব্যাংকের সিলেক্টেড কার্ড ব্যবহার করে অতিথিরা উপভোগ করতে পারবেন বাই ওয়ান গেট ওয়ান রুম নাইট ফ্রি সুবিধা।
ভোজনরসিকদের জন্য আয়োজন করা হয়েছে চমৎকার ঈদ বুফে ডিনার মাত্র ৫,৫৫৫ টাকা নেট, যেখানে থাকছে দারুণ সব অফার!! সিলেক্টেড কার্ডে ‘বাই ওয়ান গেট ওয়ান’ থেকে শুরু করে ‘বাই ওয়ান গেট ফোর’ পর্যন্ত অফার উপভোগ করার সুযোগ। পরিবার ও বন্ধুদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে থাকছে বিশেষ ‘ঈদ রিট্রিট ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি’ বুফে ডিনার অফার, যেখানে ৪ জন উপভোগ করতে পারবেন মাত্র ১১,১১১ টাকায়।
ঈদের ছুটিতে প্রশান্তি আর বিনোদনের জন্য থাকছে সুইমিং স্প্ল্যাশ অফার, যেখানে জনপ্রতি মাত্র ১,০০০ টাকায় উপভোগ করা যাবে সুইমিং সুবিধা। এ ছাড়াও ফিটনেসপ্রেমীদের জন্য ঢাকা রিজেন্সি নিয়ে এসেছে স্পেশাল সেলিব্রেশন জিম মেম্বারশিপ ডিল, যেখানে সকল অতিথি এবং প্রিমিয়ার ক্লাব সদস্যদের জন্য থাকছে আকর্ষণীয় সুবিধা।
ঈদে নিজেকে আরও সতেজ ও প্রাণবন্ত রাখতে থাকছে স্পা অ্যান্ড স্যালুন সার্ভিসে-এ সকল অতিথিদের জন্য ২৫% ডিসকাউন্ট, এবং ঢাকা রিজেন্সি প্রিমিয়ার ক্লাব সদস্যদের জন্য ৩০% ডিসকাউন্ট সুবিধা। বিজ্ঞপ্তি।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন