ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মাংসে চর্বি কমাবেন যে উপায়

রূপালী ডেস্ক
প্রকাশিত: মে ২৬, ২০২৬, ০৭:১০ এএম

ঈদ মানে আনন্দ, আর কোরবানির ঈদ মানে পরিবার-পরিজনের সঙ্গে মিলেমিশে নানা পদের মাংসের রসনা বিলাস। তবে এই আনন্দের ফাঁকে স্বাস্থ্য সচেতন মানুষদের মনে উঁকি দেয় যে দুশ্চিন্তা, তা হলো অতিরিক্ত চর্বি। মাংসে তেলের আধিক্য যেমন খাবারের স্বাদ বদলে দেয়, তেমনি হৃদরোগ বা উচ্চ রক্তচাপের রোগীদের জন্য তা ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। কিন্তু উৎসবের দিনে কি আর ভোজন আটকে রাখা যায়? রান্নার কৌশলে সামান্য পরিবর্তন এনেই মাংসের স্বাদ অটুট রেখে চর্বি কমিয়ে ফেলা সম্ভব।  জেনে নিন উপায়

১.  জবাইয়ের পরপরই চর্বি আলাদা করুন

২. মাংস ছোট টুকরা করুন

৩. মাংস থেকে দৃশ্যমান চর্বি ছুরি দিয়ে ছেটে ফেলুন

৪. মাংস ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিন

৫.রোদে বা বাতাসে কিছুক্ষণ মেলে রাখুন অতিরিক্ত চর্বি গলে যাবে

৬.রান্নার সময় অতিরিক্ত চর্বি উঠিয়ে রাখুন প্রয়োজনে ঝোল ঝরিয়ে তারপর রান্না করুন