× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: মে ২৬, ২০২৬, ০৭:১৬ এএম

রেসিপি

গরুর ভুঁড়ি ভুনা

রূপালী ডেস্ক

প্রকাশিত: মে ২৬, ২০২৬, ০৭:১৬ এএম

গরুর ভুঁড়ি ভুনা

গরুর ভুঁড়ি ভুনা

উপকরণ :

পরিষ্কার করে নেওয়া গরুর বট বা ভুঁড়ি, পেঁয়াজ কাটা ২ কাপ, রসুনবাটা ১ টেবিল চামচ, আদাবাটা ১ টেবিল চামচ, জিরাবাটা ১ চা চামচ, রান্নার তেল ১ কাপ, লবণ স্বাদমতো, মরিচ গুঁড়া ১ টেবিল চামচ, হলুদ গুঁড়া ১ চা-চামচ, ধনিয়া গুঁড়া ২ চা-চামচ, গরম মসলার গুঁড়া ২ চা-চামচ, টালা জিরাগুঁড়া ১ চা-চামচ, এলাচ ৪-৫টি, কালো বড় এলাচি ৩টি, লবঙ্গ ৪-৫টি, কালো গোলমরিচের গুঁড়া ১ চা-চামচ, তেজপাতা ২টি, দারুচিনি ২ টুকরা, কাঁচামরিচ ৪-৫টি, আস্ত রসুনের কোয়া ৮-১০টি, পানি ২ কাপ।

প্রণালি :

যে প্যানে বা কড়াইতে ভুঁড়ি ভুনা করা হবে, প্রথমে তাতে ছোট করে কেটে নেওয়া ভুঁড়ি নিতে হবে। ভুঁড়ি রান্নার আগে অবশ্যই খেয়াল করতে হবে ভালোভাবে পরিষ্কার হয়েছে কি না। এবার এতে কাঁচামরিচ, আস্ত রসুনের কোয়া, গরম মসলা ও টালা জিরাগুঁড়া ছাড়া তেলসহ একে একে সবকটি উপকরণ দিয়ে ভুঁড়ির সঙ্গে মিশিয়ে মেখে নিতে হবে। পানি দিতে হবে। এরপর ঢাকনাসহ কড়াই চুলায় বসিয়ে দিতে হবে। পানি শুকিয়ে না আসা পর্যন্ত ভুঁড়ি মাঝারি তাপে রান্না করতে হবে। কিছুক্ষণ পরপর ঢাকনা খুলে চামচ বা হাতা দিয়ে ভুঁড়ি উল্টেপাল্টে নেড়ে দিতে হবে। পানি শুকিয়ে এলে স্বাদ অনুযায়ী লবণ দিতে হবে। এবারে কয়েকটি কাঁচামরিচ টুকরা করে কেটে দিয়ে দিতে হবে এবং ভুঁড়ি অনবরত নেড়ে দিতে হবে, যেন কড়াইয়ের তলায় লেগে না যায়। এ পর্যায়ে চুলার আঁচ কমিয়ে দিতে হবে। আস্ত রসুনের কোয়া দিয়ে দিতে হবে এবং চুলার আঁচ কমিয়ে ভালোভাবে ভুনা ভুনা না হওয়া পর্যন্ত একটু পরপর নেড়েচেড়ে দিতে হবে। ভুঁড়ি যখন বেশ ভুনা হয়ে যাবে, তখন গরম মসলা ও জিরার গুঁড়া ছড়িয়ে দিতে হবে।এবারে নেড়েচেড়ে নামিয়ে পরিবেশনের পালা। ভাত, রুটি, পরোটা সবকিছুর সঙ্গেই দারুণ এই ভুঁড়ি ভুনা। অনেকেই আছেন, একেবারে ভাজা ভাজা করে ভুঁড়ি খেতে পছন্দ করেন। তেমন খেতে চাইলে চুলায় এই ভুঁড়ি ভুনা হালকা আঁচে রাখতে হবে যতক্ষণ না ঝোল একেবারে শুকিয়ে যায়।

রূপালী বাংলাদেশ

Link copied!