শজনের ডাল
উপকরণ :
মসুর বা মুগ ডাল ২৫০ গ্রাম, শজনে ডাঁটা ৭-৮টা, তেজপাতা ২টা, কাঁচা ও শুকনো মরিচ ৪-৫টা করে, হলুদ ১ চা-চামচ, পাঁচফোড়ন আধা চা-চামচ, লবণ ও তেল পরিমাণমতো।
প্রণালি :
প্রথমে ডাল সিদ্ধ করে নিন। এরপর শজনে ডাঁটাগুলো দিয়ে দিন। আলাদা পাত্রে তেল গরম করে পাঁচফোড়ন বাগাড় দিয়ে শুকনা মরিচ, তেজপাতা ও পেঁয়াজ হালকা ভেজে নিন। এবার শজনেসহ সিদ্ধ ডাল সেই পাত্রে ঢেলে দিন। বলক উঠলে কাঁচামরিচ দিয়ে নামিয়ে ফেলুন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন