জাম আলু ভর্তা
উপকরণ :
জাম আলু ২টা, শুকনা মরিচ ২টা, পেঁয়াজ কুচি ১টা, লবণ স্বাদমতো ও সরিষার তেল ১ টেবিল চামচ।
প্রণালি :
আলু সিদ্ধ করে নিন। শুকনো মরিচ ভেজে রাখুন। এবার আলুর খোসা ছাড়িয়ে নিন। পেঁয়াজ, লবণ ও মরিচ হাতে বা মাখনা দিয়ে গুঁড়া করে নিন। তেল দিয়ে আবার মাখান। এবার আলু দিয়ে চটকে নিন। চাইলে কাঁচামরিচ দিয়েও ভর্তা করতে পারেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন