ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

রেসিপি

বরই-টমেটো চাটনি

রূপালী ডেস্ক
প্রকাশিত: মে ৭, ২০২৬, ০৬:৫৩ এএম

বরই-টমেটো চাটনি

উপকরণ :

শুকনো বরই ৫০ গ্রাম, পাকা টমেটো ৬টা, চিনি বা গুড় ২ টেবিল চামচ, সরিষা ১ চা-চামচ, হলুদ ১ চা-চামচ, মরিচ গুঁড়া দেড় চা-চামচ, তেজপাতা ৩টা, পাঁচফোড়ন গুঁড়া আধা চা-চামচ, লবণ ও তেল পরিমাণমতো।

প্রণালি :

সরিষা আর তেজপাতা গরম তেলে দিন। এরপর টমেটো আর বরই দিন। একটু নাড়াচাড়া করে বাকি মসলাগুলো দিতে হবে। টমেটো মাখা মাখা হয়ে এলে একটু পানি দিন। এবার পাঁচফোড়নের গুঁড়া দিয়ে আরেকটু তেল দিন। এবার নাড়তে থাকুন। নাড়াচাড়া করে চিনি দিন। মিশিয়ে ঢেকে রাখুন। সিদ্ধ হলে নামিয়ে নিতে হবে।