ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

আয়োজন

রঙ বাংলাদেশের কোরবানির হাঁকডাক

রূপালী ডেস্ক
প্রকাশিত: মে ২১, ২০২৬, ০৫:৩৪ এএম

ঈদে প্রতিটি পরিবারই ব্যস্ত হয়ে পড়ে নতুন পোশাকে উৎসবকে বরণ করার পরিকল্পনায়। দেশের শীর্ষস্থানীয় ফ্যাশন ব্র্যান্ড রঙ বাংলাদেশ ঈদ উল আযহা উপলক্ষে নিয়ে এসেছে বিশেষ আয়োজন ‘কোরবানির হাঁকডাক’। এই আয়োজনে থিম হিসেবে ব্যবহার করা হয়েছে ঐতিহ্যবাহী তাঁতরেজ নকশ, যার জ্যামিতিক প্যাটার্ন ও সূক্ষ্ম কারুকাজ পোশাকে এনে দিয়েছে এক ভিন্নমাত্রার নান্দনিকতা। এবারের ঈদ সংগ্রহে থাকছে শাড়ি, পাঞ্জাবী, কামিজ, স্টিচড ড্রেস, ফ্রক, টি-শার্ট, শার্টসহ নানা বৈচিত্র্যময় পোশাক।

রয়েছে ফ্যামিলি সিরিজ- যেখানে একই ডিজাইন ও রঙের সমন্বয়ে পুরো পরিবারকে দেখা যাবে এক সুরে বাঁধা। ব্যবহৃত হয়েছে সাদা বেসের উপর নেভি ব্লু ও আকাশি রঙের জ্যামিতিক তাতরেজ প্যাটার্ন।