× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: মে ২৪, ২০২৬, ০১:০০ এএম

নারায়ণগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে যুবককে গণপিটুনি

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: মে ২৪, ২০২৬, ০১:০০ এএম

নারায়ণগঞ্জে শিশু  ধর্ষণের অভিযোগে  যুবককে গণপিটুনি

নারায়ণগঞ্জের ফতুল্লায় ছয় বছর বয়সি এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গণপিটুনি দিয়েছে স্থানীয় লোকজন। অভিযুক্ত যুবক মুমূর্ষু অবস্থায় হাসপাতালের আইসিইউতে আছে বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার রাতে বক্তাবলী ইউনিয়নের একটি গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী। তিনি বলেন, এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে গতকাল শনিবার সকালে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। গণপিটুনিতে আহত যুবক ছাড়াও মামলায় আরেকজনকে আসামি করা হয়েছে।

অভিযুক্তরা হলেন- বক্তাবলীর ওই গ্রামের মনির হোসেনের ছেলে হিরো (২২) এবং জামাল পাটোয়ারীর ছেলে সোহেল (২১)।

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, শুক্রবার বিকেলে ধর্ষণের ঘটনাটি ঘটে বলে ভুক্তভোগী পরিবারের দাবি। বিষয়টি রাতে জানাজানি হলে স্থানীয়রা অভিযুক্ত এক যুবককে পিটুনি দেয়। গুরুতর আহত অবস্থায় পুলিশ তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। তিনি বলেন, অভিযুক্ত যুবক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে শিশুটি বাড়ির পাশে খেলার সময় কৌশলে তাকে ডেকে নিয়ে দুই তরুণ যৌন নির্যাতন করে। পরে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে তাকে প্রথমে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে শিশুটির অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

এদিকে শিশু ধর্ষণের খবর ছড়িয়ে পড়লে রাত সাড়ে ১০টার দিকে অভিযুক্ত হীরাকে বেদম পিটুনি দেন স্থানীয় লোকজন। খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরে পুলিশ অভিযান চালিয়ে অপর অভিযুক্ত ব্যক্তি সোহেলকে আটক করে।

গতকাল সকালে ফতুল্লা মডেল থানায় শিশুকে দেখতে যান জেলা প্রশাসক মো. রায়হান কবির, পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সী, নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিনসহ অন্যরা। সেখানে ভুক্তভোগী শিশু ও তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তারা।

জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সী বলেন, ঘটনার সঙ্গে জড়িত একজনকে স্থানীয় জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছেন। অপর ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।

রূপালী বাংলাদেশ

Link copied!