ঢাকা শুক্রবার, ১২ জুন, ২০২৬

ব্রাজিল মনে ঢুকে গেছে

গোল প্রতিবেদক
প্রকাশিত: জুন ১২, ২০২৬, ০৬:১৩ এএম

শুরু হয়েছে গ্রহের সবচেয়ে বড় আসর ফুটবল বিশ্বকাপ। এ খেলায় অংশ নিচ্ছেন দুনিয়া মাতানো সব তারকা ফুটবলার। প্রতিবারের মতো দূর দেশে বসেও প্রিয় দল ও তারকাকে সমর্থন দেবে এদেশের ফুটবলপ্রেমীরা। ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব সমর্থন করেন ব্রাজিলকে। ছোটবেলা থেকেই তিনি ব্রাজিলকে পছন্দ করেন বলে জানিয়েছেন। এই দলের খেলা দেখে ফুটবল খেলার তৃপ্তি পান এই অভিনেতা। অপূর্ব বলেন, ‘আমি ব্রাজিল সমর্থন করি। ব্রাজিলের খেলা দেখতে ভালো লাগে। আমি যখন খেলা দেখা শুরু করেছিলাম তখন অনেক তারকা খেলোয়াড় ছিল। ওই সময় ব্রাজিল বিশ্বকাপ জিতেছিল। সব মিলিয়ে ব্রাজিল মনে ঢুকে গেছে। তারপর থেকেই তাদের ভক্ত হয়ে গেছি।’ নেইমার ছাড়া অন্য কোন খেলোয়াড়কে পছন্দ করেন কিনা জানতে চাইলে উত্তরে এই অভিনেতা বলেন, ‘মেসির খেলা আমার ভালো লাগে। ব্রাজিল দলের খেলা ছাড়াও আমি আর্জেন্টিনার খেলা দেখি। তবে সব থেকে বেশি উপভোগ করি ব্রাজিলের খেলা। ব্রাজিলের জন্য রইল আমার ভালোবাসা ও শুভকামনা।’