× UCB Sticker Card
বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

 ইনফোটেক প্রতিবেদক

প্রকাশিত: জুন ১১, ২০২৬, ০৬:০৩ এএম

জেন-জির পছন্দের নতুন সোশ্যাল দুনিয়া

 ইনফোটেক প্রতিবেদক

প্রকাশিত: জুন ১১, ২০২৬, ০৬:০৩ এএম

জেন-জির পছন্দের নতুন সোশ্যাল দুনিয়া

সোশ্যাল মিডিয়া জায়ান্টদের অ্যালগরিদম আর লাইক-ভিউর ইঁদুর দৌড়ে মত্ত দুনিয়া। তবে সেখান থেকে মুক্তি পেতে জেন-জি তরুণেরা এখন খুঁজছেন ছোট ও ব্যক্তিগত যোগাযোগের মাধ্যম। পছন্দ ও গোপনীয়তাকে প্রাধান্য দিয়ে তারা কিছু বিকল্প অ্যাপ বেছে নিচ্ছেন।

ছবি ও স্মৃতি : সাধারণের ভিড়ে না হারিয়ে ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে ব্যক্তিগতভাবে ছবি ও দৈনন্দিন মুহূর্ত শেয়ার করতে তারা ব্যবহার করছেন ‘রেট্রো’ এবং সরাসরি হোম স্ক্রিনে ছবি দেখানোর উইজেট অ্যাপ ‘লকেট’।

রুচি ও ফ্যাশন : পিন্টারেস্টের এআই-নির্ভর কনটেন্ট এড়াতে নান্দনিক অনুপ্রেরণার জন্য কসমস এবং কেনাকাটাকে সামাজিক রূপ দিতে ‘দ্য মল’ তাদের দারুণ পছন্দ। ভিডিও ও টেক্সট : টুইটার বা ‘এক্স’-এর বিকল্প হিসেবে ব্লুস্কাই ও ম্যাস্টোডন। দুটোই একসঙ্গে চালাতে তারা বেছে নিয়েছেন ‘ইন্ডিগো’। আর পুরোনো ‘ভিন’-এর স্বাদ পেতে ৬ সেকেন্ডের ভিডিও অ্যাপ ‘ডিভাইন’ বেশ জনপ্রিয় তাদের কাছে।

শখ ও লাইফস্টাইল : পছন্দের জায়গাগুলোর সামাজিক মানচিত্র বা ম্যাপ তৈরিতে তরুণেরা ঝুঁকছেন ‘কর্নার’-এর দিকে। এ ছাড়া গান শেয়ার করার জন্য ‘এয়ারবাডস’, বই পড়ার ক্লাব হিসেবে ‘ফ্যাবল’ এবং নিজের ভালো লাগার ডিজিটাল ডায়েরি হিসেবে ‘শেলফ’ ব্যবহৃত হচ্ছে।

যোগাযোগের নেটওয়ার্ক : ব্যক্তিগত ও পেশাদার যোগাযোগের খবরাখবর এক জায়গায় ট্র্যাক করতে তারা সাহায্য নিচ্ছেন ‘মেশ’ অ্যাপের।

মূলত কৃত্রিম জনপ্রিয়তার পেছনে না ছুটে একটি নিরাপদ ও সমমনা কমিউনিটি গড়ে তুলতেই তরুণ প্রজন্ম এখন এই স্বাধীন অ্যাপগুলোর দিকে ঝুঁকছেন।

রূপালী বাংলাদেশ

Link copied!