বর্তমান সময়ে গেমিং ল্যাপটপ শুধু গেম খেলার ডিভাইস নয়, বরং কনটেন্ট তৈরি, ভিডিও সম্পাদনা এবং ভারী সফটওয়্যার চালানোর জন্যও জনপ্রিয় হয়ে উঠেছে। ২০২৬ সালে নতুন ও অভিজ্ঞÑ উভয় ধরনের গেমারদের জন্য বাজারে এসেছে বিভিন্ন শক্তিশালী মডেল।
কর্মক্ষমতা, বহনযোগ্যতা ও দামের ভিত্তিতে বিশেষজ্ঞদের বাছাই করা কয়েকটি সেরা গেমিং ল্যাপটপ তুলে ধরা হলো।
এলিয়েনওয়্যার এম১৬ আর২ : উচ্চক্ষমতার প্রসেসর, শক্তিশালী গ্রাফিক্স কার্ড এবং উন্নত কুলিং সিস্টেমের কারণে এলিয়েনওয়্যার এম১৬ আর২ তালিকার শীর্ষে রয়েছে। দীর্ঘ সময় ধরে উচ্চ গ্রাফিক্সে গেম খেলার জন্য এটি অন্যতম সেরা বিকল্প।
আসুস আরওজি জেফাইরাস জি১৪
যারা তুলনামূলক কম দামে শক্তিশালী গেমিং ল্যাপটপ চান, তাদের জন্য আসুস আরওজি জেফাইরাস জি১৪ দারুণ একটি বিকল্প। হালকা ও বহনযোগ্য হওয়ায় এটি শিক্ষার্থী ও ভ্রমণকারীদের কাছেও জনপ্রিয়।
রেজার ব্লেড ১৪ : পাতলা ও প্রিমিয়াম ডিজাইনের রেজার ব্লেড ১৪ উচ্চক্ষমতার গেমিং পারফরম্যান্সের সঙ্গে সহজে বহন করার সুবিধা দেয়। যারা কমপ্যাক্ট ল্যাপটপ চান, তাদের জন্য এটি আদর্শ।
এসার নাইট্রো ভি ১৫ : কম খরচে ভালো গেমিং অভিজ্ঞতা দিতে সক্ষম এসার নাইট্রো ভি ১৫ নতুন গেমারদের জন্য অন্যতম সেরা পছন্দ।
সীমিত বাজেটে আধুনিক গেম খেলার সুযোগ দেয় এটি।
এসার ক্রোমবুক ৫১৬ জিই : ক্লাউড গেমিং সেবায় আগ্রহীদের জন্য এসার ক্রোমবুক ৫১৬ জিই একটি উপযুক্ত ডিভাইস। শক্তিশালী হার্ডওয়্যারের পরিবর্তে দ্রুত ইন্টারনেটের মাধ্যমে উচ্চমানের গেম খেলার সুবিধা দেয় এটি। প্রযুক্তি বিশ্লেষকদের মতে, গেমিং ল্যাপটপ কেনার আগে শুধু প্রসেসর বা গ্রাফিক্স কার্ড নয়, ডিসপ্লের রিফ্রেশ রেট, কুলিং ব্যবস্থা, ব্যাটারি ব্যাকআপ এবং ভবিষ্যৎ আপগ্রেডের সুযোগও বিবেচনা করা উচিত। সঠিক চাহিদা ও বাজেট অনুযায়ী নির্বাচন করলে দীর্ঘদিন ভালো গেমিং অভিজ্ঞতা পাওয়া সম্ভব।

