ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই, ২০২৬

আড়ৎদারকে জরিমানা

স্বরূপকাঠি (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ৯, ২০২৬, ০৮:০৫ এএম

পিরোজপুরের স্বরূপকাঠিতে চিংড়ি মাছের ওজন বাড়ানোর উদ্দেশ্যে জেলি পুশ করে বিক্রির অভিযোগে একটি মাছের আড়ৎকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রায় ২৫ কেজি জেলি মিশ্রিত চিংড়ি মাছ জব্দ করে ধ্বংস করা হয়। গতকাল বুধবার দুপুরে উপজেলা সদরের জগন্নাথকাঠি বন্দরে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত দত্ত। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, এক ভোক্তা ওই বাজার থেকে চিংড়ি মাছ কেনার পর বাড়িতে গিয়ে মাছের শরীরে জেলি পুশ করার বিষয়টি দেখতে পান। পরে বিষয়টি প্রশাসনকে জানানো হলে থানা পুলিশের সহযোগিতায় জগন্নাথকাঠি বন্দরে অভিযান চালানো হয়।