ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই, ২০২৬

ইয়াবাসহ গ্রেপ্তার ৩

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ৯, ২০২৬, ০৮:০৭ এএম

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় মাদকবিরোধী অভিযানে তিন মাদককারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাতে উপজেলার রয়েড়া গ্রামের রয়েড়া মাঠ এলাকায় খাইরুল ইসলামের মাছের ঘের পাহারার জন্য নির্মিত টিনের ছাউনিযুক্ত একটি ঘরে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- রয়েড়া গ্রামের মো. খাইরুল ইসলাম (৪৫), মো. ওয়াদুদ ম-ল (৩০) ও মো. মনির হোসেন। খাইরুল ইসলাম মো. গহর আলীর ছেলে এবং ওয়াদুদ ম-ল মো. লুতফর রহমানের ছেলে। পুলিশ জানায়, অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের হেফাজত থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।