× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ৩১, ২০২৬, ১২:০০ এএম

এইচএসসি পরীক্ষা শুরু ৭ জুন 

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ৩১, ২০২৬, ১২:০০ এএম

এইচএসসি পরীক্ষা  শুরু ৭ জুন 

চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা ৭ জুন রোববার শুরুর পরিকল্পনা করছে শিক্ষা বোর্ডগুলো। একই সঙ্গে, দেশের সব শিক্ষা বোর্ডে এবার অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হবে।

গতকাল সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে আয়োজিত এক সভায় এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সভায় বোর্ড চেয়ারম্যান ও সংশ্লিষ্ট কর্মকর্তারা সম্ভাব্য সময়সূচি ও পরীক্ষাপদ্ধতি নিয়ে মতামত দেন।

‎জানতে চাইলে বৈঠকে উপস্থিত আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক খন্দোকার এহসানুল কবির বলেন, ‘জুন মাসে পরীক্ষা নেওয়ার বিষয়ে আলোচনা হলেও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। শিক্ষা বোর্ডগুলোর পক্ষ থেকে সম্ভাব্য সূচি মন্ত্রণালয়ে পাঠানো হবে। মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পর বলা যাবেÑ পরীক্ষা শুরুর তারিখের বিষয়ে নিশ্চিত হওয়া যাবে। 

একই তথ্য নিশ্চিত করেছেন বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. ইউনুস আলী সিদ্দিকী। তিনি বলেন, ৭ জুন থেকে পরীক্ষা শুরু করা যায় কি না, তা নিয়ে সভায় আলোচনা হলেও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলতি বছর থেকে দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ইতিমধ্যে মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্র চালু রয়েছে। ফলে এবার মোট ১১টি শিক্ষা বোর্ডেই একযোগে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!