× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২৬, ০১:২৫ এএম

অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২৬, ০১:২৫ এএম

অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি  পরীক্ষা শুরু ২ জুলাই

অভিন্ন প্রশ্নপত্রে আগামী ২ জুলাই থেকে চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হচ্ছে। প্রথম দিন অনুষ্ঠিত হবে বাংলা প্রথম পত্র পরীক্ষা। গতকাল বুধবার এ পরীক্ষার সূচি প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। ২ জুলাই থেকে শুরু হয়ে ৮ আগস্ট পর্যন্ত চলবে এইচএসসির তত্ত্বীয় পরীক্ষা। ১৫ আগস্টের মধ্যে ব্যাবহারিক পরীক্ষা নেওয়া হবে।

পরীক্ষা শুরুর নির্ধারিত দিনে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এবং দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পরীক্ষা হবে। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে কেন্দ্রে প্রবেশ করতে হবে পরীক্ষার্থীদের। প্রথম ৩০ মিনিট হবে বহুনির্বাচনি পরীক্ষা, শেষ আড়াই ঘণ্টা হবে রচনামূলক।

সূচিতে পরীক্ষার্থীদের জন্য এক গুচ্ছ নির্দেশনা দেওয়া হয়েছে। বলা হয়েছে, প্রশ্নপত্রে উল্লিখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে। শিক্ষার্থীরা পরীক্ষা শুরুর সাত দিন আগে নিজ নিজ প্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে প্রবেশপত্র সংগ্রহ করবে।

উত্তরপত্রে পরীক্ষার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড ইত্যাদি ওএমআর ফরমে যথাযথভাবে লিখে বৃত্ত ভরাট করতে হবে। কোনো অবস্থাতেই মার্জিনের মধ্যে লেখা কিংবা অন্য কোনো প্রয়োজনে উত্তরপত্র ভাঁজ করা যাবে না। পরীক্ষার্থীকে তত্ত্বীয়, বহুনির্বাচনি ও ব্যাবহারিক অংশে (প্রযোজ্য ক্ষেত্রে) পৃথকভাবে পাস করতে হবে।

প্রত্যেক পরীক্ষার্থী শুধু রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্রে উল্লিখিত বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। পরীক্ষার হলে কাঁটাযুক্ত হাতঘড়ি ব্যবহার করা যাবে। এ ছাড়া শিক্ষা বোর্ড অনুমোদিত সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর (নন-প্রোগ্রামেবল) ব্যবহার করতে পারবে শিক্ষার্থীরা।

পরীক্ষাকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ছাড়া অন্য কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না এবং কোনো পরীক্ষার্থী পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবে না।

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা সবগুলো বোর্ডে একই প্রশ্নপত্রে নেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। প্রথমে জুন মাসে এ পরীক্ষা শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। পরে অংশীজনদের সঙ্গে আলোচনার মাধ্যমে এ পরীক্ষা পিছিয়ে দুই জুলাই থেকে শুরু করার সিদ্ধান্ত হয়।

রূপালী বাংলাদেশ

Link copied!