× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ১৩, ২০২৬, ০৬:০৭ এএম

জাতীয় নির্বাচনে জামায়াতের খরচ সাড়ে ৪ কোটি টাকা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ১৩, ২০২৬, ০৬:০৭ এএম

জাতীয় নির্বাচনে জামায়াতের  খরচ সাড়ে ৪ কোটি টাকা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল হিসেবে ৪ কোটি ৪৯ লাখ টাকা খরচ করার কথা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের নির্বাচন কমিশনের (ইসি) জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদের কাছে দলের নির্বাচনি ব্যয়ের এই হিসাব জমা দিয়েছেন।

এতে উল্লেখ করা হয়েছে, নির্বাচনে তাদের দলের মোট ব্যয় ছিল ৪ কোটি ৪৯ লাখ ৪৭ হাজার ৯৭২ টাকা। এর মধ্যে ২২৫ জন প্রার্থীর মাঝে অনুদান হিসেবে ৪ কোটি টাকা বিতরণ করা হয়। এতে প্রার্থীপ্রতি গড়ে দেড় থেকে দুই লাখ টাকা করে দেওয়া হয়েছে। এই হিসাব বিবরণীতে সই করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

নির্বাচনি ইশতেহার তৈরি ও ছাপানো, সংবাদ সম্মেলন, আপ্যায়ন, প্রচারসামগ্রী পরিবহন, কেন্দ্রীয় নেতাদের সফর ও বিজ্ঞাপনসহ বেশ কয়েকটি খাতে ব্যয়ের হিসাব দিয়েছে দলটি।

হিসাব অনুযায়ী, সংবাদ সম্মেলন আয়োজনে ২২ হাজার ৮৪৮ টাকা এবং ওই সংবাদ সম্মেলনে আপ্যায়ন বাবদ ২ লাখ ৬৩ হাজার ৫৯১ টাকা খরচ করেছে জামায়াত। এ ছাড়া নির্বাচনি প্রচারে ২০ লাখ ৯০ হাজার ৮২৭ টাকা, পরিবহন খাতে ৮ হাজার ৭০০ টাকা, জনসভা ও সফরে ১৪ লাখ ১৭ হাজার ৫৯৯ টাকা, কর্মীদের জন্য ২ লাখ ৮৫ হাজার ৯০২ টাকা এবং আবাসন ও প্রশাসনিক কাজের জন্য ৯ লাখ ৪৪ হাজার ৯৪৪ টাকা খরচ দেখানো হয়েছে। পাশাপাশি বিবিধ ব্যয় হিসেবে আরও দুই লাখ টাকার হিসাব দেওয়া হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!